মতলব উত্তরে ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‍্যালী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২৪ | ৪:২০
Link Copied Successfully!

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মতলব উত্তর উপজেলা ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে শনিবার ১২ই রবিউল আউয়াল বর্ণাঢ্য শোভাযাত্রা, আনন্দ র‍্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর)  সকালে

ফরাজীকান্দি ওয়েসিয়া কমপ্লেক্সে মাঠ থেকে জশনে জুলুস বের হয়ে আমিরাবাদ বাজার, জনতার বাজার, মতলব টোল প্লাজা, শম্ভুখার মোড়, লুধুয়া বাজার, গজরা বাজার, ছেংগারচর বাজার, বউবাজার, পাঁচআনী চৌরাস্তা বাজার, নতুন বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই মাঠে এসে শেষ হয়। জশনে জুলুসে বিভিন্ন মাদরাসা ও গ্রাম থেকে হাজার হাজার নবী (সা.) প্রেমি মুসলমানগণ দলে দলে বর্ণাঢ্য র‌্যালিসহ হাাজির হয়।

বিজ্ঞাপন

জশনে জুলুস থেকে দেশ ও পৃথিবীর সকল মুসলমানের শান্তি ও সমৃদ্ধি কামনায় মুনাজাত ও প্রধান অতিথির বয়ান ও মুনাজাত পেশ করেন হাশিমপুর দরবার শরিফের পীর আল্লামা শায়খ আশফাক আহমদ।

তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব। তাই নবী করিম (সা.)-এর সুমহান জীবনাদর্শ থেকে মানুষের প্রতি সর্বোত্তম ব্যবহার ও পারস্পরিক সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে জনসেবা এবং মানবকল্যাণ সু-নিশ্চিত করা বাঞ্ছনীয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরাজীকান্দি নেদায়ে ইসলাম মহিলা মাদরাসার প্রফেসর মাওলানা আহামদ উল্ল্যা প্রমুখ।

বিজ্ঞাপন

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, হাফেজ মাওলানা মো ছালাম, হাফেজ মাওলানা মো. হানিফ, হাফেজ মাওলানা মো. মাইন উদ্দিন শাহ, হাফেজ মাওলানা মো. শরিফ, রিয়াদ, শাকিল শিকদার, জিসান শিকদার, কবির মাস্টার প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা