বন্যায় ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে একই পরিবারের ১৬ সদস্য 

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২৪ | ৫:৩৭
Link Copied Successfully!

মোহাম্মদ সেলিম, লিটন ও মোহাম্মদ হোসেন। বাবা আব্দুর রব অনেক আগেই মারা গেছে। মাকে নিয়ে তিন ভাইয়ের ১৬সদস্যের হাসিখুশি একটি পরিবার। তিনজনই কাজ করতেন শ্রমিকের। তবে উজানের পানিতে বাড়তে থাকা বন্যার কবলে পড়ে ছাড়তে হয়েছে বসতভিটা। যেতে হয়েছে আশ্রয়কেন্দ্রে।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাশিমপুর বড় বাড়ির সেলিম। চার ছেলে এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার বসবাস। তবে উজানের পানিতে বাড়তে থাকা বন্যা ঘিরে ধরেছে বসত ঘরের চারপাশ। ঘরের ভিতরেই বিচানার উপরে উঠা পানিতে ছাড়তে হয়েছে বসতঘর। গেলো ২৫দিন যাবত আশ্রয় নিয়েছে বাড়ির পাশে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

আশ্রয়কেন্দ্রে গেলেও এখন নাওয়া খাওয়া আর সন্তানদের পড়াশোনা নিয়ে পড়েছেন বিপাকে। বসতঘরেই বা কবে ফিরতে পারবেন তাও জানেন না সেলিম।

বিজ্ঞাপন

সেলিমের সাথে বসতভিটা রেখে আশ্রয়কেন্দ্রে উঠেছেন ছোট দুই ভাই লিটন ও মোহাম্মদ হোসেন। মা সহ তাদের দুই পরিবারে ৯ সদস্যের বসবাস। বসতঘরে আর বাহিরে কমর সমান পানি। ধীরে ধীরে পানি নামতে শুরু করলেও বসতভিটা হারানোর শঙ্কায় রয়েছে তারা।

একই পরিস্থিতি ওই গ্রামের পাটোয়ারী বাড়ির দিনমজুর টিটু হোসেনের। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি উঠেছেন আশ্রয় কেন্দ্রে। বসতঘরের ভিতরে বাহিরে অথৈ পানি। সাথে বসতভিটায় দেখা দিয়েছে ফাটল। এখন না আমার খাওয়া তো দূরের কথা অসুস্থ্য স্বামী টিটু হোসেনকে নিয়ে বিপাকে পড়েছে স্ত্রী নাজমা বেগম।

এদিকে আশ্রয় কেন্দ্রে উঠা প্রতিটি পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে উপজেলা প্রশাসন থেকে। কয়েক ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা