শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বাড়ছে পানি, দুর্ভোগ ও আতংকে মানুষ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৪ | ৭:২২
Link Copied Successfully!

শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চলে বাড়ছে পানি। এতে দুর্ভোগ ও আতংকের মধ্যে লক্ষাধিক মানুষ।

 

সোমবার সকাল থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছুটছে অনেকেই। টানা কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতা ও গত দুই দিনে লক্ষীপুর ও নোয়াখালী থেকে আসা পানি বেড়েছে কয়েক ফুট। এছাড়া ফরিদগঞ্জ উপজেলার বেড়িবাঁধে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পানি বন্দি কয়েক হাজার মানুষ। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত ও পানি বন্দি মানুষের মাঝে শুকনো খাবার ও চাউল বিতরণ করা হচ্ছে। প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে সার্বিক তদারকি ও শুকনো খাবার ও ১০ কেজি করে চাউল দেয়া হয়েছে। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি।

বিজ্ঞাপন

 

বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রসাশন থেকে সহযোগীতা করা হচ্ছে। হাজীগঞ্জ উপজেলার ১০ নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ২৫টি পরিবার, ৯নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়, মালিগাঁও উচ্চ বিদ্যালয়, দেশগাঁও ডিগ্রি কলেজ ও নাসিরকোটের একটি আশ্রয় কেন্দ্রে কিছু পরিবার আশ্রয় নিয়েছে। ফরিদগঞ্জ উপজেলার গল্লাক ডিগ্রি কলেজ, বোয়ালীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে আশ্রয় নিয়েছে তিন শতাধিক পরিবার। এছাড়া শাহরাস্তি উপজেলার মনিপুর ও সূচিপাড়া ডিগ্রি কলেজে আশ্রয় নিয়েছে অর্ধশত পরিবার। জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হেদায়েতুল্লাহ বলেন, চাঁদপুরে ইতোমধ্যে ৪২ টি ইউনিয়ন পানিবন্দি হয়ে দুভোগে আছেন।

 

বিজ্ঞাপন

প্রশাসন থেকে ৮৪ মেট্টিক টন চাউল ও নগদ সাড়ে তিন লাখ টাকা বিতরণসহ শুকনো খাবার দেয়া হয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা