চাঁদপুর ভেসে গেছে শত কোটি টাকার মাছ, ব্যাপক ক্ষতির শিকার চাষীরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৩, ২০২৪ | ১২:০৮
Link Copied Successfully!

টানা কয়েকদিনের ভারি বৃষ্টিতে চাঁদপুরে ভেসে গেছে শত কোটি টাকার মাছ। এতে ব্যাপক ক্ষতির

শিকার হয়ে পড়েছেন চাষীরা। মৎস্য অফিসের পরামর্শে নেট ব্যবহার করেও রক্ষা করতে পারেছেন না পুকুর ও জলাশয়ের চাষকৃত মাছ। মৎস্য বিভাগ বলছেন, ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের তালিকা ও পরিমাণ নির্ণয় করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

২০০৪ সালের পর এতো পানি আর জলবদ্ধতা দেখেনি চাঁদপুরের মানুষ। টানা ভারি বর্ষণ ও জোয়ারের পানিতে রাস্তা-ঘাট, ঘর-বাড়ী ক্ষতিগ্রস্তের পাশাপাশি ক্ষতির সম্মুখীন হন মৎস্যচাষীরা।

বিজ্ঞাপন

জেলার আট উপজেলার মধ্যে সদর উপজেলা, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার প্রায় ২০ হাজার পুকুর ও শতাধিক ঘেরের মাছ ভেসে গেছে।

চাঁদপুরের বাগাদী সেচ প্রকল্পের গেইটসহ জেলার বিভিন্ন জলাশয়ে ভেসে আসা মাছ ধরার হিড়িক লেগেছে। সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে ফরিদগঞ্জ উপজেলার প্রায় ৩৫ মাছের প্রজেক্টে। জেলায় প্রায় শত কোটি টাকার মাছ ভেসে গেছে বলে দাবী করছেন চাষীরা।

হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার তৃপ্তি মৎস্য ফিশারীর সত্ত্বাধিকারী মুন্সী মোহাম্মাদ মনির। তিনি দীর্ঘ বছর ধরে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি এলাকায় ২৭ টি পুকুরে রুই, কাতল, থাই পুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছ ফেলে ছিলেন। কিন্তু হঠাৎ ভারী বৃষ্টিপাতে পুকুরে পানি ডইডুম্বর হয়ে ভেসে গেছে সব মাছ। এতে তার প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, তার উপজেলায় ৭শ হেক্টেরে ৩ হাজার পুকুরে মৎস্যচাষ করা হয়। এতের মধ্যে কার্ডধারী মৎস্য চাষীর সংখ্যা ১৬শ২০ জন। খোঁজ-খবর নিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণসহ তালিকা করা হচ্ছে।

জেলার সবচেয়ে বড় বড় মৎস্য প্রজেক্ট ফরিদগঞ্জ উপজেলায়। এই উপজেলায় অন্তত ৬০ টিরও বেশি চরে মৎস্য চাষ করা হচ্ছে। গাজীপুর চরের মৎস্য চাষী মো. সাইফুল ইসলাম বলেন, প্রায় ৪০ জন বড় মৎস্য চাষী রয়েছে।

শত কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে। নেট দিয়েও কোন লাভ হয়নি। সরকার যেন এই চাষীদের প্রতি সু-নজর দেন- সেই আহবান জানান তিনি। আরেক মৎস্য চাষী বলেন, তার এলাকায় চারটি চরের সব মাছ ভেসে গেছে। জলবদ্ধতার কারণে সব শেষ হয়ে গেলো। পুকুর, মাছের ঝিল সব শেষ।

ফরিদগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, বিভিন্নভাবে প্রজেক্ট ও পুকুরের মাছ রক্ষার পরামর্শ দেয়ার পাশাপাশি ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।

জেলায় প্রায় ৪১ হাজার ৭শ ২০ টি পুকুর রয়েছে। জেলায় মৎস্য চাষীর স্যংখ্যা ৩১ হাজার ১৫ জন। এরমধ্যে ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে উপজেলার মৎস্যচাষীরা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকারীভাবে প্রণোদনা বা সহজলভ্যে ঋণ দেয়ার আহবান ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা