চাঁদপুরে নদীর পানি বেড়েছে, ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২১, ২০২৪ | ৮:৫৫
Link Copied Successfully!

টানা গত কয়েকদিনের বৃষ্টিতে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর পানি কিছুটা বেড়েছে। গতকাল রাত ১২টা থেকে আজ বিকাল ৩টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৮০ মিলিমিটার। এখন পর্যন্ত থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে বৃষ্টির কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে এবং চাঁদপুর সেচ প্রকল্পের ভেতরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরী হয়েছে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে বৃষ্টিপাতের এই তথ্য জানান চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব।

তিনি বলেন, মঙ্গলবার (২০ আগস্ট) রাত ১২টা থেকে আজ বুধবার বিকাল ৩টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এখন পর্যন্ত থেমে থেমে বৃষ্টি অব্যাহত আছে।

টানা বৃষ্টির কারণে আজ সকাল থেকে শিশু শিক্ষার্থীরা বিদ্যালয় যেতে বিড়ম্বনার মধ্যে পড়েছে। বৃষ্টি উপেক্ষা করেও খেটে খাওয়া মানুষ সড়কে নেমেছে। বিশেষ করে রিকশা চালক ও হকারদের সড়কে দেখাগেছে।

এদিকে টানা বৃষ্টিপাতের কারণে চাঁদপুর সেচ প্রকল্পের ভেতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার ফলে সড়ক, মাছের ঘের ও বসবাড়িতে পানি উঠেছে। পানি বন্ধি হয়ে পড়েছে বহু পরিবার।

জেলার হাজীগঞ্জ বড় মসজিদ মাঠ, হাজীগঞ্জ বাজারের বিশ্বরোড এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে যানবাহন চলাচলে বিঘ্ন ও জন দুর্ভোগ বেড়েছে।   পৌর এলাকার হাজীগঞ্জ পশ্চিম বাজার, পূর্ব বাজারের পাইলট হাইস্কুলের সামনে, মকিমাবাদ, বালখাল এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা  দেখা দিয়েছে। ফরিদগঞ্জ উপজেলা শহরে  অপরিকল্পিত বাসস্থান ও সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা হয়ে বন্যায় পরিণত হয়েছে বলে দাবী করছেন বাসিন্দারা। এছাড়া ফরিদগঞ্জ বেড়ি বাঁধে পানি নিস্কাশনে কাজ করা হচ্ছে। সেখানে মৎস্য চাষীদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।


ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল-আমিন জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়ক ও বসতবাড়িতে পানি উঠেছে। বেড়ি বাঁধের পানি না কমায় মাছের ঘেরগুলো নিয়ে খামারিরা খুবই দুশ্চিন্তায় আছে। পানি বন্দি লোকজনও পরিবারের শিশু ও বয়স্ক সদস্যদের নিয়ে সমস্যায় পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের উপবিভাগীয় প্রকৌশলী মো. আতিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় পদ্মা-মেঘনা নদীর পানি কিছুটা বেড়েছে। তবে বিপৎসীমা অতিক্রম করেনি। জোয়ারের সময় পানির উচ্চতা ছিলো ৩.৭ মিলিমিটার এবং ভাটার সময় ছিলো ৩.৬ মিলিমিটার।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা