
জন্ম-মৃত্যু সনদ কার্যক্রমে জেলায় প্রথম গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন সচিব


চাঁদপুর জেলায় বিভিন্ন ইউনিয়নে জন্ম-মৃত্যু সনদ কার্যক্রমে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন সচিব তপন চন্দ্র ভৌমিক জেলায় প্রথম হয়েছে।
গত ১৩ মে ২০২৪ তিনি এ পদকে ভুষিত হন। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি জেলা প্রসাশক কামরুল হাছানের হাত থেকে এ পুরস্কার গ্রহন করেন।


জানতে চাইলে তপন চন্দ্র ভোমিক জানান, আমি এ ইউনিয়নে দায়ীত্ব গ্রহনের পর থেকে আমার দায়ীত্বটি সঠিক, মান সম্মত ভাবে করার চেস্টা করি। জেলা প্রসাশন আমাকে এ পুরস্কারে ভুষিত করলেও এর দাবিদার এই ইউনিয়নবাসী। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল বলেন, আমি দায়ীত্ব পাওয়ার পর থেকে জনগনের সেবাকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছি। আমার ইউনিয়ন পরিষদে সঠিক তদারকি, সচ্চতা এবং জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে এটাই জেলা প্রসাশন মুল্যায়ন করে এ ইউনিয়নবাসীকে সম্মানিত করেছেন। আমি জেলা প্রসাশন ও জনগনের কাছে চির কৃতজ্ঞত। এবং সচিব তার দায়ীত্ব যথাযথভাবে পালন করায় তিনি পুরকৃত হয়েছেন।








