চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩১, ২০২৪ | ৪:৩৭
Link Copied Successfully!

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে।

 

বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

বিজ্ঞাপন

এরপর অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। ফোনে সংযুক্ত হয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি।

তিনি বক্তব্যে বলেন, বিগত ১৫ বছরে দেশের মৎস্য উৎপাদন দ্বিগুন হয়েছে। মৎস্য উৎপাদনে বিশে^র মধ্যে বাংলাদেশ পঞ্চম এবং ইলিশ উৎপাদনে ১১ দেশের মধ্যে প্রথম। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদ উন্নয়নে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আশা করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৎস্য খাত আরো এগিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। স্বাগত বক্তব্য দেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মৎস্য ক্ষাতে বিশেষ অবদান রাখায় জেলার ৪জন মৎস্য খামারিকে পুরস্কার প্রদান ও নতুন করে নিবন্ধিত জেলেদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা