মতলবে রাতে রাস্তা কেটে দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৭, ২০২৪ | ৪:৩৬
Link Copied Successfully!
মতলব দক্ষিণ উপজেলার ৬ নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তর ঘোড়াধারী গ্রামের দীর্ঘ ৪০ বছরের জনসাধারণ ও যানবাহন চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে দেড় কিলো মিটারের রাস্তাটি ঘোড়াধারী ঈদগাহ মাঠ থেকে খান বাড়ী জামে মসজিদ পর্যন্ত অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবী করেন তারা।
একদফা এক দাবী, রাস্তা চাই রাস্তা চাই – শ্লোগান তোলে বাসিন্দারা স্কুল, কলেজ, হাসপাতালে যেতে নানান দুর্ভোগের কথা তুলে ধরেন ভুক্তভোগীরা।
এলাকাবাসীর পক্ষে শওকত তালুকদার বলেন, ৩/৪ দিন আগে রাতে রাস্তাটি কেটে ফেলে কে বা কাহারা। তবে এলাকার হুমায়ন হাজী, আলমগীর হাজী ও নাছির তালুকদারের ষড়যন্ত্রের শিকার হয়ে রাস্তাটিতে এখন চলাচল বন্ধ। আমরা চাই সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটির অসমাপ্ত কাজ সম্পন্ন করা হোক।
ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের একটি বরাদ্দের কাজ চলছে। হঠাৎ রাতে রাস্তাটির একাংশে কেটে ফেলে দুর্বৃত্তরা। দুই পক্ষের সম্পত্তি মাপ-ঝোপ করেই রাস্তার কাজ ধরা হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে হুমায়ন হাজী বলেন, এখানে রাস্তা ছিল না। এটি তার খরিদকৃত সম্পত্তি। থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেন।
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি কেটে আবারো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। গর্তটি ভরাট করে রাস্তার বাকি কাজ করা হবে বলে আশ্বাস দেন চেয়ারম্যান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা