কচুয়ায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় এক শিক্ষার্থী বহিষ্কার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৪, ২০২৪ | ৬:৫৩
Link Copied Successfully!

কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে রিজভী আহমেদ নিলয় নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

রবিবার সকাল ১১টা ৪৫ মিনিটে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

 

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের রিজভী আহমেদ নিলয় নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

বিজ্ঞাপন

কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সরকারি ট্যাগ অফিসার মোঃ নাহিদ ইসলাম জানান, কেন্দ্রে একজন পরীক্ষার্থী মোবাইল ফোনে উত্তর বের করে দেখে দেখে পরীক্ষা দিচ্ছেন।

 

বিষয়টি তিনি কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি কে অবগত করেন। এসিল্যান্ড সাথে সাথে কেন্দ্রে এসে হাতে নাতে শিক্ষার্থীর মোবাইলফোন সহ ধরে বহিষ্কার করতে সক্ষম হোন।

 

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি জানান, কচুয়ায় এইচএসসি পরীক্ষার শুরুতে একটু অসচেতনতার কারণে অনিয়ম হয়েছে। কচুয়া উপজেলা প্রশাসন সবসময় পরীক্ষায় অনিয়ম ও নকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। চলমান এইচএসসি পরীক্ষায় অসুদপায় ও অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা