না ফেরার দেশে বাবু রত্নেশ্বর পাল

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৩, ২০২৪ | ৮:০৮
Link Copied Successfully!

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলার নেতা ও শিক্ষক বাবু রত্নেশ্বর পাল (বি এস সি বি এড)।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার (১৩-জুলাই) সকাল ১০.৫৭ মিনিটে তিনি নিজ বাড়ি থেকে পৃথিবীর মায়া ত্যাগ করেন।

বাবু রত্নেশ্বর পাল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা পাল বাড়ির বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে সন্তান ও এক মেয়ে সন্তান সহ বহু গুণগ্রাহী রেখে যান।

বিজ্ঞাপন

বাবু রত্নেশ্বর পাল একজন শিক্ষক ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি ১৯৬৯-১৯৭৩ সাল পর্যন্ত মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়, ১৯৭৩-১৯৮৯ সাল পর্যন্ত পালিশারা উচ্চ বিদ্যালয় ও ১৯৮৯-২০০৫ সাল পর্যন্ত বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন।

বাবু রত্নেশ্বর পাল স্বপ্নধারা বহুমুখী সোসাইটি পরিচালক সদস্য ও রোটারি ক্লাব ও আদর্শ হাজীগঞ্জ প্রেসিডেন্ট, বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য রোটারিয়ান জয়দেব পালের বাবা।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা