ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা নেতার পিতার ইন্তেকাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১১, ২০২৪ | ৭:২৭
Link Copied Successfully!
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা বেলাল হোসাইনের পিতা তৈয়ব আলী হাজী (৭০) গতকাল রাত ১১.৩০ টায় বার্ধক্যজনিত কারণে ফরিদগঞ্জ থানাধীন মানিকরাজ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলেমেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ  মাকসুদুর রহমান ও সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানি।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম তৈয়ব সাহেব একজন আল্লাহওয়ালা, দীনদার, পরহেজগার আবেদ ছিলেন। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি ইসলাম, দেশ ও মানবতার তরে কাজ করে গেছেন। নেতৃবৃন্দ মরহুমের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন ও মহান আল্লাহতায়ালার দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে আজ ১১ জুলাই সকাল ১০টায় মরহুমের  নামাজে জানাজা স্থানীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি ইকবাল হোসাইন তালুকদার, সংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন খান, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মনির পাঠান, সহ-দপ্তর সম্পাদক আসাদুল্লাহ সুমন, ইসলামী শ্রমিক  আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মুহাম্মদ আবুল বাশার তালুকদার, ইসলামী আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আবু মুসা, সেক্রেটারি ডাক্তার মাসুম বিল্লাহ, স্থানীয় আলেম-ওলামা গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতৃবৃন্দ, মাদরাসার ছাত্র-শিক্ষকসহ এলাকার সর্বস্তরের মুসল্লীবৃন্দ। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা