হাজীগঞ্জে চাউল কান্ডে দুদকের মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৯, ২০২৪ | ১২:৫১
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন থেকে ৮২ বস্তা সরকারি চাউল উদ্ধারের ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মঙ্গলবার (৯-জুলাই) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন।
মামলার আসামীরা হলেন, হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু(৬০), ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আমির মুন্সী(৫০), দেশগাঁও গ্রামের পূর্ব আটিয়া বাড়ির  আবুল খায়ের কালু (৬০) ও একই গ্রামের মাইজের বাড়ির মোঃ জাহাঙ্গীর হোসেন (৫৫)।
তিনি জানান, বিভিন্ন সরকারি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত চাউল বিভিন্ন সময়ে হাজীগঞ্জ সরকারি খাদ্য গুদাম থেকে ডিও এর মাধ্যমে বিভিন্ন সময় উত্তোলন করা হয়। যা যথাযথভাবে কার্যসম্পাদন না করে ও সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখা হয়।
যা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পরের সহযোগিতায় ৮২ বস্তা সরকারি চাউল আত্মসাৎ করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
উল্ল্যেখ, ২৪ জুন সোমবার সন্ধায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানা তদন্ত ওসি মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান পরিচালনা করে ৮২ বস্তা সরকারি চাউল উদ্ধার করে। পরে প্রকল্প কর্মকর্তা জাকির হোসেন ও হাজিগঞ্জ থানা পুলিশ পৃথক দুটি অভিযোগ দুদকের প্রেরণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা