হাজীগঞ্জ পৌরসভার ১১৭ কোটি টাকার বাজেট ঘোষণা 

মো. মোশারফ হোসেন
আপডেটঃ জুলাই ৮, ২০২৪ | ৬:২০
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন বাজেট ১১৭ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ২শ ৫০ টাকা ঘোষণা করেন মেয়র আ. স. ম মাহবুব-উল-আলম লিপন।

 

কোন প্রকার করারোপ ছাড়াই সোমবার (৮-জুলাই) বিকালে পৌরসভার নতুন সম্মেলন কক্ষে প্রস্তাবিত এই বাজেট ঘোষণা করেন তিনি।

বিজ্ঞাপন

 

এবারের রাজস্ব বাজেট ধরা হয়েছে ৩০ কোটি ৩ লাখ ৪৬ হাজার ২৫০ টাকা, উন্নয়ন বাজেটের পরিমান ৮৭ কোটি ৩৫ লাখ ১৪ হাজার টাকা ধরা হয়েছে।

 

বিজ্ঞাপন

২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে মোট আয় ধরা হয়েছে ১’শ ১৭ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ২শ’ ৫০ টাকা।  ব্যয় ধরা হয়েছে ১শ’ ১২ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকা। সর্ব মোট উদ্বৃত্ত ৪ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা।

 

রাজস্ব বাজেট আয় ধরা হয়েছে ৩০ কোটি ৩ লাখ ৪৬ হাজার ২শ’ ৫০ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৬১ লাখ  ৭৫ হাজার টাকা। সর্বমোট উদ্বৃত্ত্ব ১ কোটি ৪১ লাখ ৭১ হাজার ২শ’ ৫০ টাক।

 

উন্নয়ন বাজেট আয় ধরা হয়েছে ৮৭ কোটি ৩৫ লাখ ১৪ হাজার টাকা, ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ০৮ লাখ ৪০ হাজার টাকা। সর্বমোট উদ্ধৃত্ব ৩ কোটি ২৬ লাখ ৭৪ হাজার টাকা।

 

বাজেট ঘোষণায় মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনের ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষাখাতে বরাদ্দকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। তবে পৌর এলাকার ময়লা – আবর্জনার জন্য স্থান না পাওয়ায় বজ্য ব্যবস্থাপনা পরিকল্পিতকাজের ব্যাহত হচ্ছে বলে জানান।

পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও হিসাব রক্ষন কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও হাজীগঞ্জ পৌর বাজার পরিদর্শক খাজা সফিউল বাসার রুজমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-১ ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল আজহার আলম, সাংবাদিক খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদসহ আরো অনেকে।

এ সময় সকল ওয়ার্ড কাউন্সিলর, পৌর কর্মকর্তা, ও  গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা