শাহরাস্তিতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারীর দায়িত্ব গ্রহণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৬, ২০২৪ | ৭:৪০
Link Copied Successfully!

শাহরাস্তি উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারী দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (২৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ও উপজেলা পরিষদের হলরুমে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারী পরিষদে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসির আরাফাতের সঞ্চালনায় মাসিক আইন শৃংখলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অবঃ রফিকুল ইসলাম বীরউত্তম,।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, শাহরাস্তি পৌরসভার মেয়র আবদুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী