চাঁদপুর লঞ্চঘাট থেকে মাদক’সহ কারবারি গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৫, ২০২৪ | ৭:২৬
Link Copied Successfully!

চাঁদপুর লঞ্চঘাট থেকে ১৫ কেজি গাঁজাসহ আবুল হোসেন (৪২) নামে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় লঞ্চ ঘাটের দ্বিতীয় পন্টুন থেকে তাকে গ্রেপ্তার করে চাঁদপুর নৌ থানা পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) সকালে এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

 

মাদক বিক্রেতা আবুল হোসেন মাদারীপুর জেলার রাজৈর থানার মাচারং গ্রামের আবেদিন চৌকদারের ছেলে।

 

বিজ্ঞাপন

ওসি মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে লঞ্চঘাটের দ্বিতীয় পন্টুন থেকে তাকে গ্রেফতার করেন।

 

এ সময় তার কাছ থেকে প্লাস্টিকের ব্যাগে থাকা ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজই তাকে আদালতের সোপর্দ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা