চাঁদপুরে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ ১৬ সদস্য গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৪, ২০২৪ | ১:১০
Link Copied Successfully!

নাগরিকদের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই পূর্বক র‌্যাব-১১ কুমিল্লার একটি বিশেষ দল চাঁদপুর পাসপোর্ট অফিস এলাকা তরপুরচন্ডীতে অভিযান পরিচালনা করে। অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা মো. ইয়াসিনসহ ১৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

রবিবার (২৩ জুন) দিনগত রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক (উপপরিচালক) লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

গ্রেপ্তার দালাল চক্রের সদস্যরা হলেন- মো. ইয়াসিন (২২), মো. মামুন (৩৭), মুনকার আহমেদ রাজ (২২), মো. তানভীর (২৩), মোবারক গাজী (৪০), মো. রবিউল আলম (২৮), মো. শরীফ হোসেন (৩৭), মো. শাওন (২২), নুরুল ইসলাম মজুমদার (২৬), মো. অমিত হাসান (২২), মো. তোফাজ্জল দেওয়ান (৫৫), মো. সেলিম (৪০), রানা (৩৭), সাজ্জাদ (১৯), মো. তামিম হোসেন (২৩) ও আরমান হোসেন (৩০)। এদের বাড়ি চাঁদপুর সদরসহ জেলার অন্যান্য উপজেলায়।

বিজ্ঞাপন

গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা ১৮৩ পাসপোর্ট ডেলিভারি স্লীপ, ৮টি মোবাইল ফোন, নগদ ৪৫ হাজার ২শ’ এবং পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের প্রচলিত নিয়ম-নীতি অনুসরণ করে পাসপোর্ট প্রাপ্তি সকল নাগরিকের অধিকার। তবে অধিকাংশ সময়ে অসংখ্য ভুক্তভোগি দালাল চক্রের সদস্যকে পাসপোর্ট করতে দিয়ে অতিরিক্ত টাকা নেয়ার পরও পাসপোর্ট পায়নি মর্মে লিখিত ও মৌখিক অভিযোগ করে। অভিযোগের সতত্য যাচাই এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ রবিবার (২৩ জুন) দুপুরে চাঁদপুর সদরের তরপুরচন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে এদেরকে গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে পাসপোর্ট প্রস্তুত করে দিবে বলে নির্ধারিত টাকার চাইতে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়ে আসছিলো বলে স্বীকার করে। গ্রেপ্তারকৃত দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা