মেঘনা নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৩, ২০২৪ | ৭:১২
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় পানিতে ডুবে শিশুর ইয়ামিন (১১) এর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৌরসভার ২নং ওয়ার্ডের শিকিরচর গ্রামের মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

 

শিশু ইয়ামিন উত্তর শিকিরচর গ্রামের সুরুজ প্রধানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন রনি।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়ামিন মাদ্রাসায় পড়াশোনা করতো। ঈদের ছুটিতে বাবা মায়ের সাথে গ্রামে এসেছিলো শিশু ইয়ামিন। রোববার বেলা ১২ টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই শিশু। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে।

 

বিজ্ঞাপন

 চারিদিকে তল্লাশি চালিয়ে প্রায় দেড় ঘন্টা পর শিশু ইয়ামিনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা