মেসির দুই পাসে দুই গোল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২১, ২০২৪ | ৮:৫০
Link Copied Successfully!

আর্জেন্টিনা শেষ পর্যন্ত কানাডাকে আজ ২-০ গোলে হারাতে পেরেছে, এতটুকুই যা স্বস্তি পেতে পারেন কোচ লিওনেল স্কালোনি। কানাডার বিপক্ষে ম্যাচটা কাগজে কলমে যতটা সহজ, কদিন আগেই কানাডার দায়িত্ব নেওয়া জেসি মার্শের অধীনে হাই-প্রেসিং ফুটবল খেলা কানাডা তার চেয়ে বড় পরীক্ষা নেবে আর্জেন্টিনার – সেটা অনুমিতই ছিল।

যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা বেশ ভুগেছে বটে। এমনকি কানাডা প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধের শুরুতে তাদের তৈরি করা সুযোগগুলোর কয়েকটি কাজে লাগাতে পারলে আর্জেন্টিনা হেরেই যেতে পারত!

তা হয়নি, বরং শেষদিকে গোল মিসের হতাশা আর গোলের আনন্দের মিশ্র অনুভূতি হয়েছে আর্জেন্টিনার। দ্বিতীয়ার্ধেই ৬৬ ও ৭৯ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি লিওনেল মেসি। তবে সে হতাশা আর্জেন্টিনা ভুলেছে মেসিরই দুই পাসে।

বিজ্ঞাপন

স্কোরশিটে মেসির নাম নেই। ৪৯ মিনিটে হুলিয়ান আলভারেসের গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনা দ্বিতীয় গোলটা পেয়েছে তাঁরই বদলি হিসেবে নামা লওতারো মার্তিনেসের সৌজন্যে ৮৮ মিনিটে। এর মধ্যে শুধু মার্তিনেসের গোলটিতেই অ্যাসিস্ট লেখা হবে মেসির নামে। তবে আর্জেন্টিনা পেছনে ফিরে তাকালে দেখবে, তাদের জয়ের কারিগর ঘুরেফিরে সেই মেসিই।

৪৯ মিনিটে কানাডা বক্সের সামনে থেকে মেসির দারুণ থ্রু খুঁজে নেয় বক্সে ঢুকতে থাকা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে। তবে এরপর ম্যাকঅ্যালিস্টার দারুণ দক্ষতা দেখিয়েছেন। মেসির পাস ম্যাকঅ্যালিস্টার ধরে ফেলার আগেই গোলকিপার এগিয়ে এসে ম্যাকঅ্যালিস্টারের শট নেওয়ার জায়গা ও কৌণিক সুবিধা আর রাখেননি। তা বুঝতে পেরে প্রথম স্পর্শেই পায়ের ওপরের ভাগের পাসে বলটাকে ডানে থাকা আলভারেসের দিকে বাড়িয়ে দিলেন। গোলকিপার ছুটে আসায় তাঁর সঙ্গে বেশ জোরেই ধাক্কা খেয়েছেন ম্যাকঅ্যালিস্টার, ব্যথাও পেয়েছেন। তবে তাঁর পাস ততক্ষণে আলভারেসের কাছে চলে যাওয়ায় পোস্টটা ফাঁকাই পেয়ে যান আলভারেস। এরপর কাজটা তো সহজ।

এরপর ৮৮ মিনিটে মেসিরই আরেক দারুণ থ্রু তেমনি দুর্দান্ত ফিনিশিংয়ে কানাডা গোলকিপারের দুই পায়ের ফাঁক গলে জালে পাঠিয়ে দেন মার্তিনেস।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার দুই স্ট্রাইকারের গোলখরা টুর্নামেন্টের আগে একটা বড় মাথাব্যথা ছিল স্কালোনির। আলভারেসের আজকের গোলটি তো সেই কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে গোলের পর আর্জেন্টিনার জার্সিতে তাঁর প্রথম, মার্তিনেস অবশ্য ৭৭৭ দিনের গোলখরা কাটিয়েছেন টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা