এক দশক ধরে মক্কায় হাজিদের সেবায় চাঁদপুরের মানছুর

ফয়েজ আহমেদ
আপডেটঃ জুন ১৮, ২০২৪ | ১২:২৫
Link Copied Successfully!

এক দশক ধরে পবিত্র মক্কায় হাজিদের সেবায় নিয়োজিত রয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী। আল্লাহর ঘরের আগত অতিথিদের সেবায় নিয়োজিত এ যুবকের কাজে খুশি স্বজন ও এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামের পুরান পাটওয়ারী বাড়ির মুহাম্মদ আব্দুল হান্নান পাটওয়ারীর ছেলে হাফেজ হাছান মানছুর মাক্কী। বাংলাদেশের হজ মিশন ও পবিত্র মসজিদে হারামে অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হাজিদের জরুরি চিকিৎসাসেবা, ভাষাগত সহায়তা ও হজ সম্পৃক্ত মাসলা মাসায়েল জানিয়ে দিচ্ছেন।

এ ছাড়া হজ করতে গিয়ে যেসব হাজি অসুস্থ হয়ে পড়েন তাদের সাথে দোভাষী হিসেবে কাজ করেন মানছুর। হাজিদের কষ্টের কথাগুলো ভাষান্তর করে জানান এখানকার চিকিৎসকদের। এ ছাড়া আরবিতে চিঠি চালাচালিসহ অসুস্থ হাজিদের দেশে পাঠানো পর্যন্ত সব প্রক্রিয়াতে যুক্ত থাকতে হয় মানছুরকে।

বিজ্ঞাপন

টানা ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করেও ক্লান্তিবোধ আসে না জানিয়ে হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী মুঠোফোনে জানান, ‘আল্লাহর ঘরের মেহমানদের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত, আজীবন আমি এ খেদমতে থাকতে চাই।’

আয়নাতলী গ্রামের যুবক মোঃ রাকিবুল হাসান জানান, আমাদের গ্রামের সন্তান মক্কায় হাজীদের সেবায় নিয়োজিত রয়েছেন। গ্রামবাসী হিসেবে তাঁর জন্য আমরা গর্বিত।  ওই গ্রামের মোঃ মাসুদ আলম জানান, মানছুর আমার ভাগ্নে সম্পর্কীয়। তার এ কাজ অত্যন্ত মর্যাদাপূর্ণ। তিনি এ সুযোগ পাওয়ায় আমরা আনন্দিত।

আয়নাতলী বাজারের ব্যবসায়ী মোঃ ইব্রাহিম খলিল জানান, হাফেজ মানছুর আমাদের গ্রামের আলোকিত সন্তান। তাকে নিয়ে আমরা গর্বিত ও আনন্দিত।  চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জোবায়েদ কবির বাহাদুর জানান, ‘আমাদের ইউনিয়নের আয়নাতলী গ্রামের যুবক হাফেজ মুহাম্মদ হাসান মানছুর পবিত্র মক্কায় হাজিদের সেবা করছেন যেটা অত্যন্ত আনন্দের সংবাদ। তিনি আমাদের এলাকার সুনাম বৃদ্ধি করেছেন।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী ২০১৪ সালে মক্কা বিশ্ববিদ্যালয়ে (জামেয়া উম্মুল কোরা) স্কলারশিপ পেয়ে সেখানে অনার্স ও উচ্চতর ডিপ্লোমা শেষ করেছেন। বর্তমানে তিনি পবিত্র মসজিদ আল হারাম, মক্কায় বাংলাদেশের হজ মিশনের অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অনুবাদক হিসেবে সৌদি সরকার পরিচালিত দা’ঈ ইলাল্লাহতে, বাংলাদেশ হজ মিশন, কন্ট্রোল রুম পরিচালক, আন নূর হাসপাতাল, কিং আব্দুল্লাহ হাসপাতাল, কিং ফয়সাল হাসপাতাল, কিং আব্দুল আজিজ হাসপাতাল আজইয়াদ হাসপাতাল ও সরকারি লোকাল হজ গাইড বাংলাদেশের অনুবাদক হিসেবে ১০ বছর ধরে কাজ করে আসছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা