হাজীগঞ্জে গোসল করতে নেমে প্রাণ গেলো ভাই-বোনের

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ জুন ১৪, ২০২৪ | ৭:৩০
Link Copied Successfully!

হাজীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (১৪ জুন) দুপুরে উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কিত্তনখোলা বড় বাড়িতে ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

 

নিহত ওমর ফারুক (৬) একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ও ফাইজা (৮) স্থানীয় একটি মাদরাসার ৩য় শ্রেণীতে পড়ে। নিহত দুইজন ওই বাড়ির কামাল হোসেনের সন্তান।

 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সবার অগোচরে শিশু দুটি বাড়ির পুকুরে নেমে নিখোঁজ হয়।

 

নিহত ওমর ফারুকের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার বাবার বন্ধু তুহিন হায়দার জানান, ডুবে যাওয়া দুই শিশুকে পুকুরের পানি থেকে তুলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কথা শুনে হাসপাতালে এসেছি। চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফারহানা হোসেন জানান, হাসপাতালে আসার অনেক আগেই শিশু দুটি মারা গেছে।

 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ভাই-বোনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী