চাঁদপুরে তিন দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৪, ২০২৪ | ৪:৪৮
Link Copied Successfully!
চাঁদপুরে তিন দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন হয়েছে।
 ১৩ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নারী উদ্যোক্তা মেলার ফিতা কেটে,  বেলুন ও পায়ড়া উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, নারীর অর্থনৈতিক প্রবৃত্তি ক্ষমতায়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে সাহসী ও অগ্রগতি উন্নয়ন কৌশল গ্রহণের ফলে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দিনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পটি ৬৪ জেলার ৮০টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রকল্পের অধীনে চাঁদপুর সদরে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে তৃণমূলের নারীরা প্রশিক্ষন গ্রহন করে সাবলম্বি হচ্ছে। এ সাবলম্বি নারীদের উদ্যোগে আজকে চাঁদপুরে তিন দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খান। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর জেলা শাখার কর্মকর্তা শাহ আলম মুন্সি, সদস্য কাউন্সিলর আয়শা রহমান, শামিম আরা মুন্নি, জোহরা মুজিব, মুক্তা পিযুষসহ জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার কর্মকর্তা ও কর্মচারীরগণ। আলোচনা সভার পূর্বে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন  জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, মেলায় মোট ১৪ টি স্টল স্থান পেয়েছে। আগামী ১৫ জুন মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী