চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, অটোরিকশা চালক নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১২, ২০২৪ | ১:২৪
Link Copied Successfully!

চাঁদপুর শহরের পুরানবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আল-আমিন খান (৩০) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন । এ সময় দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় তিন পুলিশসহ কমপক্ষে ২৫-৩০ জন আহত হয়। পুলিশ বলছেন, পরিস্থিতির নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সারাদিন অটোরিকশা চালিয়ে রাতে বাসায় ফিরে মায়ের সাথে দেখা করেন আল-আমীন খান। ওইসময় সংঘর্ষের খবর পেয়ে বাসা থেকে বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। মঙ্গলবার রাতে শহরের পুরান বাজারের পলাশী মোড়ের মেরকাটিজ রোড ও নিতাইগঞ্জ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে । দুইঘন্টা ব্যাপী সংঘর্ষে আহতরা চাঁদপুর সদর হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়।

মঙ্গলবার খেলার মাঠকে কেন্দ্র করে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শান্ত হাওলাদার ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির ছোট ছেলে সজীব মাঝির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আল আমিন খানের বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খান ডেঙ্গু। সম্প্রতি শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির বড় ছেলে রাকিব মাঝি চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। ওইসময় নিহত আল আমিন খানের বাবা আওয়ামীলীগ নেতা আবদুল মজিদ খানকে হুমকি দেয় মোহাম্মদ আলী মাঝি। পূর্ব শত্রুর জেরা আল আমিনকে দেখেশুনে গুলি করা হয়েছে বলে দাবী পরিবারের।

এদিকে হামলার ঘটনায় পুরানবাজার এলাকায় কয়েকটি দোকানপাঠ ভাংচুর করা হয়। ব্যাবসায়ীরা দুই পক্ষের মারামারিতে আতংকিত ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন।

আল আমিনের স্ত্রী দুই সন্তান নিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি তার স্বামীকে ফেরত চান।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের এএসআই মনিরুল, কন্সটেবল আল-আমিন ও স্বপনসহ স্থানীয় রাশেদ, কামাল, শাকিল, রহমান, জসিম, আল-আমিনসহ প্রায় ২৫-৩০ জন আহত হন। আহতদের অনেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আবার অনেকেই গ্রেফতারের ভয়ে গোপনে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেয়।

পূর্ব থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। তা থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে। কারা ঘটনাটি ঘটিয়েছে, তা তদন্ত করে আইনের আওতায় নিয়া আসা হবে। এই সংঘর্ষে  কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন।  রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শিগগিরই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে ঘটনার পর থেকে মোহাম্মদ  আলী মাঝি ও তার ছেলেরা পলাতক রয়েছেন বলে জানান এলাকাবাসী।

হামলার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী স্বজন ও এলাকাবাসীর। এই ঘটনার পর পুরান বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহীনির সেখানে টহল দিচ্ছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা