চাঁদপুরে ২৮ ধরণের দেশীয় ফল নিয়ে পুলিশের গ্রীষ্মকালীন উৎসব

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১১, ২০২৪ | ৭:১৬
Link Copied Successfully!
চাঁদপুরে বাহারি রকমের ২৮ ধরণের দেশীয় ফল নিয়ে চাঁদপুর জেলা পুলিশের গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইনস ড্রিলসেডে গ্রীষ্মকালীন এই ফল উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় তিনি বলেন, আমাদের জেলা পুলিশের সদস্যদের জন্যে গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করেছি। তারা দেশীয় ফলের স্বাদ নিতে পারবে। পাশাপাশি বিভিন্ন দেশীয় ফলের সাথে পরিচয় ও ধারণা নিতে পারবে। দেশীয় ফল আমাদের ঐতিহ্য। যেহেতু গ্রীষ্মকালীন সময়ে এধরণের ফল প্রচুর পরিমানে পাওয়া যায়।
এসপি বলেন, পুলিশ সদস্যদের সরকারি দায়িত্ব পালন করতে তাদের শরীর ফিট রাখতে হয়। আমরা তাদেরকে উৎসাহিত করি যেন শরীরকে ফিট রাখতে দেশীয় ফল খেতে পারে। মূল উদ্দেশ্য হলো-পুলিশ সদস্যরা দেশীয় ফল খেতে পারবে এবং দেশীয় ফলকে চিনতে পারবে। পরিবার পরিজনদেরও দেশীয় ফল খাওয়াতে উদ্বুদ্ধ করবে।
আম, কাঠাল, জাম, পেয়ারা, লটকন, তরমুজ, আনারস, পেঁপে, কামরাঙা, কলা, তালের শাস, আনার, জামবুরাসহ প্রায় ২৮ রকমের দেশীয় ফল নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবীর, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. রিজওয়ান সাঈদ জিকু, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত উৎসবে উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা