চাঁদপুর সরকারি মহিলা কলেজে শিক্ষাবৃত্তি প্রদান

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৯, ২০২৪ | ৬:৫০
Link Copied Successfully!

চাঁদপুর সরকারি মহিলা কলেজে ‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি’ ও ‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে।

রবিবার চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং অনার্স ১ম বর্ষ নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি’ ও ‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান এর সভাপতিত্বে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুননাহারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃত্তিদাতা পরিবারের সদস্য ডাঃ এস এম সহিদ উল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জীবন কানাই সাহা ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার জন্য  বৃত্তি প্রদানকারী পরিবারকে ধন্যবাদ জানান। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।

বিজ্ঞাপন

বৃত্তি দাতা পরিবারের সদস্য বিশেষ অতিথি ডাঃ এস এম সহিদ উল্লাহ বলেন, এই বৃত্তি প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমানের ভূয়ষী প্রশংসা করেন ও প্রচলিত এই বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে বৃত্তির সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান বৃত্তি দাতাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এই বৃত্তি অত্র কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল করার প্রতিযোগিতা বৃদ্ধি করেছে। এই প্রতিযোগিতার ফলে ভবিষ্যতে অত্র কলেজের শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল করে কলেজের সুনাম বৃদ্ধির পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

“মরহুমা আয়েশা খাতুন শিক্ষা বৃত্তি” প্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হলো- উম্মে নাফিসা নোভা, আম্বিয়া লাবনী, নুরুন্নাহার ফাহমিদা, মারিয়াম আক্তার ও ইশরাত জাহান।

মানবিক বিভাগের শিক্ষার্থীরা হলো- সুমাইয়া আফরোজ, নূর হালিজা তৃষা, ফাতেমা নূর রাহা, মরিয়ম আক্তার ও নাজিফা তাহসিন।

ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা হলো- লাভনী আক্তার, হুমায়রা তাবাসসুম, ফাতিহা তাবাসসুম, কাশপিয়া ও সুমাইয়া আক্তার।

‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রাপ্ত বাংলা বিভাগের শিক্ষার্থীরা হলো- সামছুন নাহার, স্বর্না আক্তার ও জান্নাতুল ফেরদাউস। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা হলো- র্মাজয়িা জান্নাত মমি, মহেরনি আক্তার লোপা ও নাসরনি নুরজাহান। ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা হলো- রপিা আক্তার, ফারজানা আক্তার ও নামরিাহ্ মাহমুদ। সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা হলো- ফারজানা আক্তার, যাবনি তাসনমি ও শামীমা আক্তার। সর্বমোট ২৭ জনকে মোট এক লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা