চাঁদপুরকে গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৯, ২০২৪ | ৬:০২
Link Copied Successfully!

চাঁদপুরের মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

 

রবিবার (৯ জুন) বিকেল চারটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক কামরুল হাসান জানান সর্বশেষ হালনাগাদকৃত তালিকা অনুযায়ী ১২৯০ টি ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসন করায় জেলায় ভূমিহীন পরিবার নেই। তাই আগামী ১১ জুন প্রধানমন্ত্রী জমিসহ গৃহপ্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর জেলাকে ভূমিহীন- গৃহহীন ঘোষণা করবেন।

বিজ্ঞাপন

 

উপজেলা ভিত্তিক সদরে ১৫৭, ফরিদগঞ্জে ৫৬, কচুয়া ৯৩, হাজীগঞ্জ ৮৪ , মতলব দক্ষিণে ১৯৪, মতলব উত্তরে ১৫৫, শাহরাস্তিতে ৫৮ ও হাইমচর উপজেলায় ৪২৩ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে ।

 

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন অতিরক্ত জেলা প্রশাসক রাজস্ব ইমরান শাহরিয়ার, রেভিনিউ ডেপুটি কালেক্টর হেদায়েতুল্লাহ, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা