মতলব উত্তরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৪, ২০২৪ | ১২:৫০
Link Copied Successfully!

চাঁদপুর চাঁদপুরের মতলব উত্তরে ধর্ষণ মামলার এক আসামিকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (০৩ জুন) উপজেলার রায়েরকান্দি এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি ফয়সালকে (৩৪) আটক করা হয়েছে। সে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের ফজলুল করিম সরকারের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার হাজী ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক ছিলেন ফয়সাল সরকার। সেই সুবাদে ১৬ বছর বয়সী এসএসসি পরীক্ষারর্থী ভিকটিম তার কাছে প্রাইভেট পড়তে আসতো। গত ৮ মার্চ প্রাইভেট পড়তে গেলে পানির সাথে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করে। বিষরটি জানাজানি হলে খন্ডকালীন শিক্ষক ফয়সালকে বিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়।

বিজ্ঞাপন

এদিকে স্থানীয়ভাবে মিমাংসা করার কথা বলে কালক্ষেপণ করে ফয়সাল। সোমবার ফয়সালকে মিমাংসার কথা বল্লে সে উল্টা ভয়ভীতি প্রদর্শন করে। পরে উপজেলার ছোট কিনারচক গ্রামের মালোয়শিয়া প্রবাসী আক্কাস আলীর স্ত্রী ভিকটিমদের মা সুমন আক্তার বাদী হয়ে ধর্ষক ফয়সালের বিরুদ্ধে মতলব উত্তর থানায় ৯(১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারায় একটি মামলা হয়।

সেই মামলার সূত্রে ধরে মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান -১ সঙ্গীয় ফোর্সের নিয়ে আসামী ফয়সাল (৩৪) কে আটক করেছে। আটককৃত ফয়সালকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, মামলা হওয়ার সাথে সাথে পুলিশ ফয়সালকে আটক করতে সক্ষম হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ সর্বদা সক্রিয় আছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভিকটিম এবার ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাশ করেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা