সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় নিহত হাজীগঞ্জের কবির

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ জুন ২, ২০২৪ | ১০:৩৩
Link Copied Successfully!

শিশু ফাতেমা এখনো জানে বাবা আছে :- সৌদির কবরে সড়ক দুর্ঘটনায আহত হাজীগঞ্জের কবির!  দশলাখ টাকা ঋন করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কবির। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে মারা যান তিনি। কিন্তু ফাতেমা জানে তার বাবা এখনো আছেন।

কথা বলেন মোবাইলে। এমন তথ্য শনিবার তার বাড়িতে সরজমিনে গিয়ে সত্যতা মিলে। হাজীগঞ্জ উপজেলা গন্ধব্যপুর দক্ষিন ইউনিয়নের পয়ালজোষ গ্রামের বাসিন্দা কবির হোসেন (৪৫)। স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে নিয়ে তার সংসার। কিছু দিন বিভিন্ন বেকারিতে চাকুরি করে সংসারের হাল ঠিক মত ধরতে পারেনি সে। সমান্য কিছু ঋন তাকে জড়িয়ে ফেলে। ধীরে ধীরে তার ঋনের মাত্রা বেড়ে যায়। অবশেষে সিদ্ধান্ত নেয় বিদেশে পাড়ি দিবে। আবারো তার ঋণ।

এবার প্রায় ১০ লক্ষ টাকা ঋণ করে সৌদি আরবের তাঁবুতে চাকরি নেয়। সৌদি আরবের তাবুতে এসে চাকরিতে অংশগ্রহণ করে। চাকরিতে থাকাকালীন। প্রবাস জীবনের ৬ মাসের মাথায় জানুয়ারি ২০২৪ মাসে সৌদি আরবে একটি সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। বেশ কিছু দিন হাসপাতাল থাকার পর তার মৃত্যু হয়েছে। কিন্তু ভাগ্যের ছাকা ঘুরেনি। টাকার অভাবে নিজের দেহটিও পর্যন্ত দেশের মাটিতে আনা হয়নি। সৌদি আরবে তার দাফন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

কিন্তু ১০ লাখ টাকার ঋণ তার মাথায় রয়ে যায়। স্ত্রী আয়শা বেগম, দুইছেলে রবিউল (১৮) হৃদয়( ১২)দুই মেয়ে শিখা( ২০) শিশু ফাতেমা এই দশ লাখ টাকার ঋণ মাথায় নিয়ে এখন হাউমাউ করে কাঁদছে। স্ত্রী দুই ছেলে দুই মেয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। আর ঋণ প্রাপ্তরা প্রতিনিয়ত এসে পরিবারটির উপর চাপ সৃষ্টি করছে। এতে পরিবারটি অত্যন্ত অসহায় হয়ে পড়েছে ।

ছোট্ট শিশুটি বাবাকে দেখেনি কিন্তু বাবার ঋণের বোঝা মাথায় নিয়ে ফেল ফেল করে তাকিয়ে থাকে। এমন দৃশ্য চোখে পড়ে হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধব্যপুর দক্ষিন ইউনিয়নের পয়াল জোস গ্রামে গিয়ে। পরিবারটিকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার বলে মনে করেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব