অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা: কঠোর অবস্থানে চাঁদপুরের পুলিশ ও ব্যবসায়ীরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১, ২০২৪ | ৭:৪৩
Link Copied Successfully!

সারাদেশে ভুয়া পেইজ খুলে অনলাইনে চাঁদপুরের ইলিশের নাম ভাঙ্গিয়ে বিক্রি করছে প্রতারকচক্র। এতে ক্রেতারা বিকাশ বা
নগদে টাকা পাঠানোর পর পাচ্ছেন না ইলিশের দেখা। এভাবেই লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র।

চাঁদপুরের ব্যবসায়ীরা বলছেন, অনলাইনে অর্ডার করলে কুরিয়ারে ইলিশ মাছ পাঠানোর পর টাকা নেয়া হচ্ছে। প্রকৃত ব্যবসায়ীদের পেইজ নকল করে দেশের আনাছে-কানাছে একটি প্রতারক চক্র গড়ে উঠেছে।  তারা আগেই টাকা হাতিয়ে নেয়।

এদিকে ইতোমধ্যে  চাঁদপুরে ৪০-৪৫ টি বৈধ অনলাইন ব্যবসায়ীর তালিকা করে অবৈধদের রোধ করতে মাঠে নেমেছে পুলিশ।

বিজ্ঞাপন

ভুয়া অনলাইন পেইজ খুলে নামিদামি মডেলদের নকল ভিডিও বার্তা, লোভনীয় অফারে ক্রেতা আকৃষ্ট করে বিক্রি করা হচ্ছে
চাঁদপুরের ইলিশ। দর-দামের পর দ্রুত বিকাশে অগ্রীম লেনদেন করে অর্ডার নিশ্চিতের পর সেই মোবাইল নাম্বারটি ব্লক করে দেয় প্রতারকচক্র। প্রতিদিন প্রতারিত হচ্ছে দেশ-বিদেশের অনেক ক্রেতা। তবে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে চাঁদপুরের ইলিশ
বিক্রির কথা জানান বৈধ অনলাইন ব্যবসায়ীরা।

চাকরীর সুবাধে পাবনা থেকে চাঁদপুর মাছঘাটে আসা রুবেল হোসেন। তিনি জানান, ‘আমার একটু কনফিউজ হওয়ার
কারণে সরাসরি চাঁদপুর মাছঘাটে আসছি। আসার পরে ১১৪ নাম্বার দোকান কোনটা এখানে কেউই সেভাবে বলতে পারছে
না। এখানে ১১৪ নাম্বার দোকান বলতে কোন দোকানই নাই। এখানে নাম্বারিং কোন দোকানই নাই। ওনারা ডিসকাউন্টের
অফার দিছে, ৫০ পারসেন্ট ডিসকাউন্টে মাছ দিবে। সারা বাংলাদেশে কুরিয়ার করতেছে। আমি ওই অনুযায়ীই আসছি।
এখানে এসে একটা ফোন দিছি। প্রথমবার ফোন রিসিভ করেছে। আমি বলেছি, আমি তো চাঁদপুর মাছঘাটে আসছি। আপনি আসেন। আমি ১১৪ নাম্বার দোকান খুঁজে পাচ্ছি না। আপনি কোথায় ? তারপর ফোনটা কেটে দিয়েছে। আর ফোন
রিসিভ করেনি। আমার নাম্বারটা ব্লক করে দিয়েছে।

চাঁদপুর মাছ ঘাটের বৈধ অনলাইন ব্যবসায়ীরা বলছেন, ‘যারা প্রতারণা করে, তারা মানুষকে ধোঁকা দিয়ে আমাদের যে ব্যবসা
হচ্ছে, অরজিনাল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার পরিবারেই আমার আত্মীয় স্বজনও প্রতারিত হয়েছে। তারা জানিয়েছে
একজনের ৬ হাজার, আরেকজনের কাছ থেকে ৪ হাজার টাকা নিয়েছে, তাদের কাছ থেকে টাকা নিয়ে অনলাইনে আর মাছ
দেয়নি।’

বিজ্ঞাপন

তারা আরো বলছেন, ‘আসলে যারা প্রতারক তারা আমাদের পেইজগুলোকে কপি করে। কারণ আমরাই সর্ম্পূন্ন ক্যাশ অন
ডেলিভারিতে মাছ দেই সারা বাংলাদেশে। এগুলো কপি করে ফ্রি বুস্টিং করে। ফ্রি বুস্টিং করে বিভিন্ন অফার দেয়, এক কেজি
মাছ ৫০০ টাকা, দুই কেজি মাছ ১ হাজার টাকা!’

আরেক ব্যবসায়ী বলছেন, ‘চাঁদপুরের ইলিশের ইমোশন কাজে  লাগাইয়া, একটা প্রতারক চক্র, তারা বুয়া পেইজ খুইলা মানুষের
ভালো ভিডিওগুলো দিয়া, কম দামে অফার দেখাইয়া, মানুষকে লোভে দেখাইয়া, বিভিন্ন টাকা এডভান্স নিয়া মানুষকে নানাভাবে
প্রতারিত করতাছে। প্রতিনিয়ত শত শত দেশ এবং প্রবাসের মানুষ এই প্রতারণার শিকার হইতাছে। এখানে দুইদিন পরপরই
আইসা দোকান নাম্বার খোঁজে, গতি নাম্বার খোজে, পাল বাজারের দোকান নাম্বার খোঁজে, আসলে চাঁদপুর এরকম কোন
দোকান নাম্বারের অস্তিত্ব নাই। ’

ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের ইলিশের সুনাম দেশ-বিদেশে। সেই ইলিশ, ক্রেতাদের স্বার্থ রক্ষায় অনলাইন বিক্রেতাদের যাচাই-
বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। এছাড়া পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে সম্প্রতি বৈধ বিক্রেতাদের
তালিকা জমা দিয়েছে মৎস্য বণিক সমিতি।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী মানিক জমাদ্দার বলছেন, ‘গত দুই বছর যাবত
আমাদের কাছে এ অভিযোগ আসছে যে অনলাইনে মাছ বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে প্রতারণা
করছে। এ বিষয়ে আমরা জেলা পুলিশের সাথে চাঁদপুর মৎস্য বণিক সমিতি কাজ করেছি। আমাদের এখানে যে অনলাইন
ব্যবসায়ী আছে, সমিতির পক্ষ থেকে তাদেরকে তালিকাভুক্ত করেছি এবং একজন সদস্যের রেফারেন্স নিয়ে তাদেরকে ব্যবসা
করার অনুমতি দিয়েছি। এই লিস্ট অনলাইন ব্যবসায়ীদের তালিকা জেলা পুলিশের কাছে আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে আছে। তারপরেও প্রান্তিক ভোক্তা যারা, তারা যেন প্রতারিত না হয়, আমরা সেই লক্ষে কাজ করছি। কিছুদিনের মধ্যে আমরা চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের নামে অনলাইন ফেসবুক পেইজ খুলবো, যাতে মানুষ প্রতারিত না হয়।’

এদিকে প্রতারিত ব্যাক্তিদের দেয়া অভিযোগের মোবাইল নাম্বারগুলো বেশিরভাগ অন্য অঞ্চলের, চাঁদপুর এলাকার না। এসব
প্রতারণা ঠেকাতে চাঁদপুর অঞ্চল থেকে চাঁদপুরের পুলিশ সুপারের ভেরিফাইড পেইজে থেকে যেসব প্রতিষ্ঠানের নাম
দেয়া হয়েছে, সেখান থেকে কিনলে ক্রেতারা প্রতারিত হবেন না। যদি প্রতারণা হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা
নেয়ার কথা জানান পুলিশ প্রশাসন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ‘অনলাইন প্রতারণা ব্যাপারে অনলাইনে ইলিশ মাছ কিনার জন্য মানুষজন
বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে নক করে এবং সে যে প্রতারিত হচ্ছে। আমরা দেখছি, আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে। সেই অভিযোগ গুলো আমরা যাচাই করে দেখছি। তদন্তও করা হচ্ছে। তবে আমরা বেশ কয়েকটি ফোন
নাম্বার ডিরেক্টকট করতে পেরেছি। যেগুলো আসলে চাঁদপুর এলাকার না। চাঁদপুরের নাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে তারা
প্রতারণা করছে। সেগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান এবং যে অভিযোগগুলো পেয়েছি, সেগুলো অব্যাহত আছে। তবে আমরা সাধারণ মানুষকে বলবো যে অনলাইনে আসলে আপনারা যাচাই না করে ইলিশ মাছ কিনতেন যাবেন না। আমরা যে লিস্টগুলো দিয়েছি, চাঁদপুর অঞ্চল থেকে চাঁদপুরের পুলিশ সুপার স্যার ভেরিফাইড পেইজে থেকে যে ৪০ /৪১ টা প্রতিষ্ঠানের নাম দিয়েছে, সেখান থেকে কিনলে আপনারা প্রতারিত হবেন না বলে আমরা আশা করি। যদি প্রতারণা হনও আমরা তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবো।’

চাঁদপুর মাছঘাট থেকে প্রতিদিন অনলাইনে ইলিশ বিক্রির তালিকাভুক্ত ব্যবসায়ীরা ৩’শ থেকে ৬’শ মণ পর্যন্ত ইলিশ মাছ
ডেলিভারি দিয়ে থাকেন। ইতোমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে ‘অনলাইনে ইলিশ ক্রয়ে প্রতারক হতে সাবধান!’ হওয়ার জন্য
একটি সতর্কতা বার্তা ও হটলাইন নম্বর (০১৩২০১১৬৮৯৮) দিয়ে প্রচারণা শুরু করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা