হাজীগঞ্জের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৩১, ২০২৪ | ৫:৪৪
Link Copied Successfully!
হাজীগঞ্জে দুই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কোনোভাবেই মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশাররফ হোসেন সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য একটি বিজ্ঞপ্তি জারি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজ ক্যাম্পাসে কোন প্রকার মোবাইল (এন্ড্রয়েড/ বাটন ফোন) নিয়ে প্রবেশ করা যাবে না। মোবাইল ফোন নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে মোবাইল ফোন জব্দ করা হবে। যা অফেরতযোগ্য। বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য অনুরোধ জানানো হয়।
এর আগে গেলো ১৮ মে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, চাঁদপুর গ্রুপ থেকেও একই বিজ্ঞপ্তি প্রকাশ করেন মো. শেখ ফরিদ নামক এক ব্যক্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে একাদশ শ্রেনীর সকল ছাত্র-ছাত্রীদের কাছে বিজ্ঞপ্তি প্রকাশের পরেরদিন থেকে যেকোন মোবাইল ফোন পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপশ শীলের সাথে কথা হলে তিনিও বিজ্ঞপ্তির বিষয়ে অবগত নন বলে জানান।
এদিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার দাবীতে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখা যায়।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা