চাঁদপুরে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোহাম্মদ মিজানুর রহমান 

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ মে ৩০, ২০২৪ | ৫:৩২
Link Copied Successfully!
চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
৩০ মে (বৃহস্পতিবার) দুপুরে পুলিশ লাইনের মাল্টিপারপাস হলে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ওসি মোহাম্মদ মিজানুর রহমানের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়।
 আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার।
উল্লেখ্য যে, কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর চলতি বছরের ফেব্রুয়ারি,মার্চ ও এপ্রিল মাসে পর পর তিন বার সকল পারফরম্যান্সের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা,সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ফাঁড়ি ও ক্যাম্পের ফোর্সেস এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা