হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস ছিটকে পুকুরে: আহত ২৫ 

মো. মোশারফ হোসেন
আপডেটঃ মে ২৮, ২০২৪ | ৪:০৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ফকির বাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে।  এতে গাড়ী যাত্রী ও উদ্ধারকারী এলাকাবাসী সহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়। আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়।

 

মঙ্গলবার দুপুরে রামগঞ্জ সড়কের ফকির বাজার বুড়ির বাড়ীর দিঘিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশার কারনে দূর্ঘটনা বেড়েই চলছে। ঘটনার সময় স্থানীয়রা যদি না থাকতো তাহলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারতো।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক শামীমা আক্তার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। গাড়িতে ৩৭ জন যাত্রী ছিলো। উদ্ধারকারী সহ অনেক যাত্রী আহত হয়েছে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহসান ঘটনার জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। বাস থেকে প্রায় ৩৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়। এর মধ্যে আহত ২৫ হয়েছে। বাসের ভিতরে আর কেউ আছে কিনা সন্দেহ দূর করতে ডুবুরি নেমেছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা