
কচুয়ায় অগ্নিকাণ্ডে ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
Link Copied Successfully!

কচুয়ায় আগুন লেগে ১৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
বুধবার রাতে উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের আলীয়ারা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে কচুয়া ও মতলব ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আগেই সব পুড়ে যায়।
হোটেল মালিক মোঃ রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দ্রুত আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়লে ৪টি মুদি দোকান,৫টি গোডাউন,৩টি ফার্মেসি,১টি সেলুন,১টি লন্ড্রি,১টি মুরগির ফার্ম পুড়ে ছাই হয়ে যায়।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, ইউপি সদস্য আবুল কালাম ও হুমায়ুন কবির সুজন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের পাশে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের অফিসার মাহতাব মন্ডল জানান, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।








