নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

সুমন আহমেদ
আপডেটঃ মে ২২, ২০২৪ | ১১:২৬
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলায় নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২১মে) উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিপ্লব চক্রবর্তী তফসিল ঘোষণা করেন।
নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘোষিত তফসিল অনুয়ায়ী, ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত বিদ্যালয় চলাকালীন মনোনয়নপত্র ক্রয় ও জমাদান করা যাবে।
২৯ মে সকাল সাড়ে ১০টায় প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। ৩০ মে বিদ্যালয় চলাকালীন মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
আগামী ১০ জুন সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রিজাইডিং অফিসার বিপ্লব চক্রবর্তী বলেন, বিদ্যালয়ে ভোটার রয়েছেন এক হাজার ১১৫ জন। আগামী ১০  জুন দুই বছর মেয়াদী ম্যানেজিং কমিটির ১০টি পদে নির্বাচন করার লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠাতা সদস্য পদে একজন, দাতা সদস্য পদে একজন, সাধারণ অভিভাবক সদস্য পদে চারজন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে একজন, সাধারণ শিক্ষক সদস্য পদে দুইজন ও একজন সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা