চাঁদপুরে চেয়ারম্যান প্রার্থী ছেলেকে ভোট দিতে কেন্দ্রে ৯০ বছরের বৃদ্ধ মা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২১, ২০২৪ | ২:২৭
Link Copied Successfully!

দিনে ভোট শেষে রাতে ফলাফল ঘোষণা। এ যেন অন্ধকারের মাঝে হাসনাহেনা ফুলের ঘ্রাণ। হাসনাহেনার ঘ্রাণ নিতে চান সকল প্রার্থীরা। কিন্তু যখন কোন প্রার্থীর মায়ের নামই হাসনাহেনা তখন কি বলবেন! ছেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী। তাই ছেলেকে ভোট দিতে কেন্দ্রে এলেন ৯০ বছরের বৃদ্ধ মা।

 

এমন চিত্র দেখা গেছে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে। বয়সের ভারে কথা বলতে না পারলেও মন থেকে করছেন ছেলের জন্য দোয়া। প্রায় শতবর্ষের বৃদ্ধা মায়ের নাম হাসনাহেনা। বয়সের ভারে এবং শারীরিক অসুস্থতায় হাঁটাচলা করতে পারেন না একা একা। অন্যের সহযোগিতায় চলতে হয় পথ। শুধু তাই নয় বয়সের কারণে কথাও বলতে পারেন না ঠিকমতো। তারপরও মায়ের মন বলে কথা। ঘরে কি থাকা যায়। অন্যের সহযোগিতায় ছুটে এসেছেন ভোটকেন্দ্রে দিতে নিজের ভোট। কারণ ছেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোরা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী।

বিজ্ঞাপন

 

সকাল সকাল অসুস্থ শরীরে পুত্রবধূসহ আত্মীয়-স্বজন নিয়ে এসেছেন ভোট কেন্দ্রে। মনের আনন্দে দিয়েছেন ভোট। ইভিএম মেশিনে ভোট গ্রহণ হলেও অসুবিধা হয়নি তার তাতে। ভিন্ন ভিন্ন প্রতীকের মাঝে এই বয়সে খুঁজে নিয়েছেন নিজের সন্তানের প্রতীক। খুশি মনে ভোট দিয়ে ফিরছেন বাড়ি।

 

বিজ্ঞাপন

তিনি জানান, সুস্থ এবং সুন্দর পরিবেশে হচ্ছে এই নির্বাচন। ছেলে বিজয়ী হওয়ার জন্য সকলের দোয়া চেয়েছেন তিনি। সন্তানকে ভোট দিবে সে আনন্দে ঘরে থাকতে পারেনি মা। তাই ছুটে এসেছেন ভোটকেন্দ্রে জানান পুত্রবধূ ঘোড়া প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির সুমনের স্ত্রী মৌমিতা ইতু।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা