চাঁদপুরের তিনটি’সহ ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২১, ২০২৪ | ১১:৪৩
Link Copied Successfully!

চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তিসহ ১৫৬টি উপজেলায় শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ১৫৬ উপজেলার দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এই ধাপে ২৪ উপজেলায় ইভিএমে ভোট হবে। বাকিগুলো হবে ব্যালটে। উপজেলা নির্বাচনের এই ধাপে এরই মধ্যে ২২ জন একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সাতজন চেয়ারম্যান, আটজন ভাইস চেয়ারম্যান ও সাত মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় বিএনপিসহ সমমনা দলগুলো উপজেলা নির্বাচন বর্জন করছে। তাই ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীদের দলীয় প্রতীক বরাদ্দ না দিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার চেষ্টা করছে। কিন্তু স্থানীয় এমপি ও মন্ত্রীদের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অনেক অভিযোগ মিলেছে। ফলে প্রথম ধাপের মতোই এই ধাপের ভোটেও ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, দ্বিতীয় ধাপে মোট ভোটকেন্দ্র ১৩ হাজার ১৬টি, আর ভোটকক্ষ ৯১ হাজার ৫৮৯টি। গতকাল ৬৯৭ কেন্দ্রে ব্যালট পাঠানো হয়েছে। আজ যাবে ১২ হাজার ৩২৩ কেন্দ্রে। এই ধাপে মোট ভোটার ৩ কোটি ৫২ লাখ ৪ হাজার ৭৪৮ জন।

গতকাল রাত ১২টা থেকে আজ রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকা (নির্দিষ্ট রুটে চলাচলকারী ছাড়া) অন্যান্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি। তা ছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের দু’দিন আগে থেকে ভোট গ্রহণের পরদিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ নির্বাচনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্য মোতায়েন থাকবে ৪৫৮ প্লাটুন। ভোটকেন্দ্রে পুলিশ সদস্য থাকবেন ৪৭ হাজার ৮২৯ জন। ভ্রাম্যমাণ ফোর্স হিসেবে পুলিশ সদস্য মোতায়েন থাকবেন ১৩ হাজার ৪৯০ জন ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন ৫ হাজার ৫৬৭ জন পুলিশ সদস্য। মোট পুলিশ সদস্য মোতায়েন থাকবেন ৮৯ হাজার ৮৬৩ জন। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২ হাজার ৭৬৮ জন র‌্যাব সদস্যও মোতায়েন থাকবেন। ভোটকেন্দ্র, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে আনসার সদস্য মোতায়েন থাকবেন ১ লাখ ৯৩ হাজার ২৮৭ জন।

বিজ্ঞাপন

এর আগে গত ৮ মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ভোটে মোট ভোট পড়েছিল মাত্র ৩৬ দশমিক ১ শতাংশ। তাই দ্বিতীয় ধাপের ভোটে কেন্দ্রে পর্যাপ্ত ভোটার উপস্থিতি হবে বলে প্রত্যাশা করছে ইসি। সেজন্য কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়াতে এবং নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতিও নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব