শাহরাস্তিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

ফয়েজ আহমেদ
আপডেটঃ মে ১৪, ২০২৪ | ৫:৪৮
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টায় থেকে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা শুরু হয়েছে।

জানা যায়, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে শাহরাস্তি উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে নিয়োগপ্রাপ্ত প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের ইভিএম যন্ত্র পরিচালনা ও ভোটকেন্দ্রের অন্যান্য নিয়ম সম্পর্কে অবগত করতে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

 

বিজ্ঞাপন

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানার ব্যবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণে এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আযাদ হোসেন প্রমুখ।

প্রশিক্ষণে উপজেলার ৬৫ কেন্দ্রের জন্য নিয়োগপ্রাপ্ত প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা