ভোটারদের জন্য বিরিয়ানি, জব্দ করে পাঠানো হলো এতিমখানায়

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৪, ২০২৪ | ১২:৫৯
Link Copied Successfully!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের জন্য এক সভায় বিরিয়ানির আয়োজন করেছেন চেয়ারম্যান প্রার্থী মো. মুরাদ হোসেন ভূঁইয়ার আনারস প্রতীকের সমর্থকরা।

সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া পৌরসভার স্টেশন রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ সভায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সময় প্রায় দুই শতাধিক বিরিয়ানির প্যাকেট জব্দ করে। পরে জব্দকৃত বিরিয়ানি স্থানীয় একটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়।

জানা যায়, সোমবার রাতে আখাউড়ার সড়ক বাজারে মুরাদ হোসেনের আনারস প্রতীকের সমর্থনে এ সভার আয়োজন করে জাতীয় রিকশা ও ভ্যান শ্রমিক লীগ এবং হকার্স লীগ। সেখানে হকার্স লীগের সভাপতি মুসলিম মিয়ার নেতৃত্বে ভোটারদের জন্য বিরিয়ানির আয়োজন করা হয়েছিল।

বিজ্ঞাপন

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি বাস্তবায়নে স্থানীয় নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তা জিরো টলারেন্স নীতিতে রয়েছে। যারা নির্বাচনের আচরণবিধি উপেক্ষা করে আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত