
হাজীগঞ্জে শতভাগ পাস করেছে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান
Link Copied Successfully!

এবারের এসএসসি পরীক্ষায় হাজীগঞ্জ উপজেলায় জিপিএ ৫ সহ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ৮১ জন জিপিএ ৫ পেয়ে শতভাগ পাস করেছে।
এছাড়াও মৈশাইদ পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় , ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয় ১৩ জন জিপিএ ৫ ,আলবান্না উচ্চ বিদ্যালয়, পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে শত ভাগ পাশ করেছে।
এ প্রতিষ্ঠানগুলো শতভাগ পাস করায় প্রতিষ্ঠানের প্রধানগণ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও পরীক্ষার সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন।








