চাঁদপুরে বিএনপি’র ৫ নেতা কারাগারে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১২, ২০২৪ | ৭:১০
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় স্বেচ্ছায় হাজিরা দিতে আসলে জামিন নামঞ্জুর করে বিএনপির ও সহযোগী সংগঠনের ৫ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রবিবার (১২ মে) দুপুরে চাঁদপুরের চীফ জুডিসয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল আমিন ছিদ্দিকী আসামিদের জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। আসামীরা হলেন-কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাচার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পরান, গোহাট উত্তর ইউনিয়ন যুবদল নেতা জাকির হোসেন, সাচার ইউনিয়ন যুবদল আহবায়ক মোঃ রাজ্জাক, বিতাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াকুব আলী ২০২৩ সালের ৩০ অক্টোবর উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং বিস্ফোরক দ্রব্য হেফাজত রাখার অপরাধে ২৪ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এই ২৪ আসামির মধ্যে ৬ জন উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর মেয়াদ শেষে আজ স্বেচ্ছায় আদালতে হাজির হন।

এর মধ্যে এমরান নামে একজন আসামী পরীক্ষার্থী হওয়ায় তাকে জামিন দেন। বাকি পাঁচজনকে কারাগারে পাঠানো নির্দেশ দেন বিচারক। আসামী পক্ষের আইনজীবী মাসুদ প্রধানিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা মহামান্য হাইকোর্ট থেকে জামিনে আসে। মহামান্য হাই কোর্টের মেয়াদ শেষ হলে তাদেরকে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা