নির্বাচন বর্জনের দাবিতে শাহরাস্তিতে ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে লিফলেট বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১২, ২০২৪ | ১০:২২
Link Copied Successfully!

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি এবং বর্তমান সরকারের সাজানো নির্বাচন কমিশনের অধীনে প্রশাসন ও পুলিশের প্রকাশ্য একপেশে ভূমিকার প্রতিবাদে স্থানীয় উপজেলা নির্বাচন বর্জনের ডাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনে নেতা কর্মীরা লিফলেট বিতরণ করেছে। ১১ মে বিকেলে শাহরাস্তি উপজেলা দোয়াভাঙ্গা বাস স্ট্যান্ডে নেতা কর্মীদেরকে নিয়ে ইঞ্জিনিয়ার মমিনুল হক লিফলেট বিতরণ করেন।

পরবর্তীতে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় প্রধান অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, আগামী ২১ মে ভোটকেন্দ্রে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী ভোটকেন্দ্রে যাবে না। জনগণ সরকারের সাজানো নির্বাচন বর্জন করেছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহসভাপতি শাহ মোহাম্মদ আলী, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামুল গনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা