শাহরাস্তিতে সম্পত্তিগত বিরোধে দেবরের কোদালের কোপে ভাবি নিহত

ফয়েজ আহমেদ
আপডেটঃ মে ৭, ২০২৪ | ৯:২৭
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে সম্পত্তি বিরোধের জেরে দেবর সাদ্দাম হোসেনের (৩৩) কোদালের কোপে ভাবি রুজিনা আক্তার (৩০) নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বরুলিয়া গ্রামের মিয়াজি বাড়িতে সোমবার সকালে ভিডিও কলে প্রবাসে থাকা স্বামীকে মাটি দিয়ে নির্মাণাধীন পিলারের গর্ত ভরাটে দৃশ্য দেখানো হয়।

এতে ক্ষিপ্ত হয়ে দেবর সাদ্দাম হোসেন হাতে থাকা কোদাল দিয়ে মাথায় আঘাত করে। প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ রুজিনা আক্তার মারা যান। নিহতের স্বামী প্রবাসী। তার দুইটি সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার প্রত্যক্ষদর্শী শ্বাশুড়ি শরীফা খাতুন ও ছেলে শাহাদাত হোসেন জানান, সাদ্দামের হাতে থাকা কোদাল সরানো চেষ্টা করা হয়। তারপরও আঘাত লেগে যায়।

ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলাম জানান, দেবরের কোদালের কোপে ভাবি আহত হওয়ার পর ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহতের বাবার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত রুজিনা উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের সোনাচোঁ গ্রামের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলামের মেয়ে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গৃহবধু নিহতের ঘটনায় পুলিশের একটি টিম ঘটনাস্থলে কাজ করছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা