
হাজীগঞ্জে ভেকু দিয়ে কৃষি জমি কাটায় একজনের সাত দিনের কারাদন্ড
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভেকু দিয়ে কৃষি জমি কাটায় ওয়াসিম নামে এক ব্যক্তির ৭ দিনের কারদন্ড দিয়েছে ভাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। ওয়াসিম হরিপুর গ্রামের হরিপুর গ্রামের রমজান আলীর ছেলে।
বৃহস্পতিবার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ের কাকৈরতলা জনতা কলেজের পাশের জমি থেকে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে ওই ব্যক্তিকে মোবাইল কোর্টে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩’ অনুযায়ী ০৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।








