অতিরিক্ত সচিব হলেন মতলবের ড. আবুল হোসেন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২, ২০২৪ | ১২:৩৪
Link Copied Successfully!
মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের কৃতিসন্তান কৃষিবিদ ড. আবুল হোসেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব থেকে পদোন্নতি পেয়ে একই মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নির্বাচিত হয়েছেন। তিনি মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাইশপুর গ্রামের মরহুম হাজী আব্দুল করিম মাস্টারের ছেলে।
৪ ভাই ২ বোনের মধ্যে দ্বিতীয়। পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর স্ত্রী ফেরদৌসী বারী, তিনি একজন প্রকৌশলী ও এলজিইডিতে কর্মরত আছেন। ১ ছেলে ১ মেয়ের মধ্যে  ছেলে ইফতেখার হোসেন সৌমিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত এবং মেয়ে ডাঃ রিয়াসাত হোসেন সুইটি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। তাঁর মা মরহুমা রাবেয়া খাতুন।
শিক্ষা জীবনে তিনি মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি, শেরে বাংলা বিশ্ববিদ্যালয় থেকে বিএজি, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে এমএজি এবং গাজীপুর থেকে পিএইচডি করার পর খামার বাড়ীতে কৃষি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন।
সেখান থেকে পদোন্নতি পাওয়ার পর  সমাজকল্যাণ মন্ত্রনালয়ে যুগ্ম সচিব পদে দায়িত্ব পালন করেন তিনি। গত সপ্তাহে পদোন্নতি পেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব হন। তাঁর পরিবারের পক্ষ থেকে ছোট ভাই মতলব সরকারি কলেজের সাবেক এজিএস জহিরুল হক ওনার পদোন্নতি হওয়ায় সকলের নিকট আন্তরিক দোয়া কামনা করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা