
কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে চাঁদপুরের কচুয়া পৌরসভার উদ্যোগে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পৌর কার্যালয়ের সামনে সার ও বীজ বিতরণী কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো.নাজমুল আলম স্বপন।
এসময় পৌরসভার আওয়াতাধীন ২’শত কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ,১০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন,উপজেলার কৃষি সম্প্রসারন বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিটু মোহন, কাউন্সিলর আব্দুল কাদের,পারুল আক্তার, হিসাব সহকারী আলমগীর হোসেন,অফিস সহকারী নাসির আলম নসু, স্বাস্থ্য সহকারী নাসির উদ্দিন শিশির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক সম্পাদক নুরে আলম, পৌর যুবলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ। ছবি: কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছেন পৌর মেয়র মো.নাজমুল আলম স্বপন।










