জীবন্ত প্রতীক ঘোড়া ব্যবহার করেই প্রচারণা: চেয়ারম্যান প্রার্থী শোকজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৩০, ২০২৪ | ১০:২২
Link Copied Successfully!

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মনিক দর্জি জীবন্ত প্রতীক ঘোড়া ব্যবহার করেই প্রচারণা চালানোয় শোকজ করা হয়।

এ নিয়ে ২৮ এপ্রিল চেয়ারম্যান প্রার্থী মুক্তার হোসেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ অভিযোগ পেয়ে ওইদিনই (২৮ এপ্রিল) জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিককে নির্বাচনী আচরণবিধি লংঘন প্রসঙ্গে শোকজ করেন।

বিজ্ঞাপন

উপজেলা পরিষদ (নির্বাচন আচরন) বিধিমালা ২০১৬ এর (১০) অনুযায়ী নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাইবে না।

এমতাবস্থায় , উপজেলা পরিষদ (নির্বাচন আচরন) বিধিমালা ২০১৬ এর (১০) অনুযায়ী নির্বাচনি প্রচারণা সংক্রান্ত বিধান লংঘন করার অপরাধে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনকে অবহিত করা হবে না তা ৪৮ ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে উপযুক্ত ব্যাখ্যা প্রদান করার নির্দেশ দেয়া হয়।

অভিযোগ সূত্র জানা গেছে, মোহাম্মদ মানিক ঘোড়া প্রতীকে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। তিনি জীবন্ত ঘোড়া দিয়ে প্রচারণা চালিয়ে ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ মানিক বলেন, কয়েকজন নেতাকর্মী ঘোড়াগাড়ি এনেছিল। আমি পরে তা ফিরিয়ে দিয়েছি।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, আনারস প্রার্থীর লিখিত অভিযোগটি পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা