চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৮, ২০২৪ | ৩:২৫
Link Copied Successfully!

“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে চাঁদপুরে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। রোববার (২৮ এপ্রিল) চাঁদপুরে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

জেলা জজ আদালত চত্বরে সকাল সোয়া ৮ টায় বর্নাঢ্য র‌্যালীর উদ্ধোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালতের সামনে এসে শেষ হয়। এরপর আদালত সম্মুখে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক। বক্তব্যদেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও দিবস উপলক্ষে আদালত চত্বরে দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট মো. নুরুল আলম সিদ্দীক, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট (এডিএম) একরামুল সিদ্দিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সারোয়ার জাহান, সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম আকবরসহ বিচার বিভাগের বিচারক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, লিগ্যল এইডের প্যানেল আইনজীবীরা এসব কর্মসূচিতে অংশগ্রহন করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা