মতলব উত্তরে অসহনীয় খরতাপে জনজীবন বিপর্যস্ত

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ এপ্রিল ২১, ২০২৪ | ১১:০৬
Link Copied Successfully!

অসহনীয় খরতাপ তারপর বিদ্যুতের লোডশেডিংয়ে মতলব উত্তরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ১৫ দিনের উপর এ উপজেলায় বিরাজ করছে অসহনীয় খরার। শুধু জনজীবনে নয় সঙ্গে সঙ্গে শাক-সবজিসহ ফসলের মাঠেও প্রভাব দেখা দিয়েছে। ফলে স্থানীয় অর্থনীতিতে এসেছে মন্দা ভাব।

 

বিশেষ করে দিনমজুর, রিকশাভ্যানচালক এবং যারা খোলা আকাশের নিচে শ্রম দেন তারা দিনের কাজ গুলো করতে পারছেন না। মাঠ থেকে চলমান ভুট্টা সংগ্রহের মৌসুমে সমস্যায় পড়তে হচ্ছে দিনমজুরের জন্য। কোনো কোনো স্থানে দেখা যাচ্ছে ফজর নামাজের আযানের আগে মাঠে গিয়ে ভুট্টা তুলে দিনমজুররা বেলা নয়টা থেকে দশটার মধ্যে বাড়ি ফিরে আসছে। তাছাড়া গৃহপালিত পশুর অবস্থাও খারাপ। যাত্রী কমে যাওয়ায় গণপরিবহনগুলো চলাচল করছে খুবই অল্প। আসলে প্রায় এক মাস ধরে মতলব উত্তরে চলছে খরা এবং দিনের মধ্যভাগে রাস্তাঘাট থাকছে প্রায় জনশূন্য।

বিজ্ঞাপন

 

খুব জরুরি কাজ না থাকলে মানুষকে রাস্তায় খুব একটা দেখা যাচ্ছেনা। গ্রামে বিদ্যুতের ভোল্টেজ থাকছেনা এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে লোডশেডিং। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে প্রায় ১০ জন বয়স্ক মানুষ ও ১৫ জন শিশু পানি শূন্যতা ও শ্বাস কষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা