ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৮, ২০২৪ | ৪:৪৬
Link Copied Successfully!

ওয়াকিফ, প্রতিষ্ঠাতা ও মোতোয়াল্লি আলহাজ মরহূম আহমদ আলী পাটওয়ারী (রহ.) ওয়াকফ এ্যাস্টেট কর্তৃক পরিচালিত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের পর পর ৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এক সময়ে পাক ভারত উপমহদেশের বৃহত্তম জুমাতুল বিদার জামাত উদযাপনের প্রতিষ্ঠান হিসেবে খ্যাত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে শেষ শুক্রবার জুমাতুল বিদার আলোচনা পর্বে মসজিদের সুদীর্ঘকালের খতিব ও জামিয়া আহমদিয়া কওমী মাদ্রসার মোহতামিম মুফতি আবদুর রউফ ঐ ষোষণা করেন।

এ ছাড়াও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স কর্তৃক মাহে রমজান পূর্ব প্রকাশিত ‘ইফতার ও সাহরির সময়সূচি’ সম্মলিত সূচিপত্রে এ সময় সূচি উল্রেখ করা হয়েছে ।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতোয়াল্লি,ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র,ইউনিভার্সিটি অব লন্ডনের ল’ গ্রেজুয়েট এবং বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রিন্স শাকিল আহমেদ ঈদের জামাত সম্পর্কে বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবাণীতে এ মসজিদে পূর্বের মতই ৩টি জামাত অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সকল প্রস্তুতি মাহে রমজানেই গ্রহণ করা হয়েছে। তবুও সববিষয়গুলো তদারকির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের রুটিন মাফিক কাজ বন্টন করা হয়েছে। মোতাওয়াল্লি হিসেবে আমি ব্যবস্থাপনার সবদিক সর্বক্ষণিক মনিটরিং এর দায়িত্ব পালন করে যাচ্ছি। ’

জামাতের সময় সূচি হলো: ১ম জামাত সকাল ৭ টায় এবং ইমামতি করবেন মুফতি মো.আবদুর রউফ, ২য় জামাত ৮ টায় এবং ইমামতি করবেন মাও.হাফেজ মো.আনাছ ।

 

বিজ্ঞাপন

শেষ জামাত হবে ১০ টায় এবং ইমামতি করবেন মাও.হাফেজ মো.এমদাদ উল্লাহ ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী