মতলব উত্তরে শেষ সময়ে আতর টুপির দোকানে ক্রেতাদের ভিড়

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ এপ্রিল ৮, ২০২৪ | ১০:৪২
Link Copied Successfully!
ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে ইতোমধ্যেই প্রায় নতুন পোশাক কেনা শেষ। এখন সবাই ভিড় জমাচ্ছেন আতর, টুপি আর জায়নামাজের দোকানে। আতর, টুপি আর জায়নামাজের পাশাপাশি সুরমা এবং তসবিহও কিনছেন অনেকে। সব বয়সের ক্রেতার চাহিদাকে মাথায় রেখে নিজেদের সম্ভার সাজিয়েছেন দোকানিরা। বড় বিপণি বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানে দোকানে এখন আতর-টুপি কেনার ভিড়।
ছেংগারচর বাজার কলেজ রোড, শাহজালাল মার্কেট, স্কুল রোড এর বিভিন্ন দোকনে পাওয়া যাচ্ছে ঈদের নামাজে ব্যবহৃত এসব উপকরণ। গতকাল রোববার উপজেলার বিভিন্ন বাজারের বিপণি বিতান আর ফুটপাত ঘুরে দেখা যায়, ঈদের নামাজের এই অনুসঙ্গগুরো কিনতে ভীড় করছেন ক্রেতারা। আর্কষণীয় নকশা আর নানা কারুকার্যে সুসজ্জিত টুপির প্রতি ক্রেতাদের আর্কষণ বেশি। দেশী পণ্যের পাশাপাশি চাহিদা বাড়ছে বিদেশী পণ্যেরও। বিশেষ করে বিদেশী আতরের প্রতি চাহিদা দেখা গেছে ক্রেতাদের।
দোকানিরা জানালেন, নকশা ও কারুকার্যের মান ভালো হওয়ায় এবার দেশি টুপির চেয়ে বিদেশি টুপি বেশি কিনছেন ক্রেতারা। মায়ের দোয়া আতর হাউজের মালিক সফিকুল ইসলাম জানান, দেশি গোল টুপি ৫০ থেকে ৩৫০টাকাসহ বিভিন্ন মূল্যের টুপি বিক্রি হচ্ছে। বিদেশী গুলোর মধ্যে জর্ডানী টুপি ১৫০ টাকা, পাকিস্থানী টুপি ৩০০ টাকা থেকে ৪০০ টাকা, নেপালী টুপি ২৫০ টাকা এবং গুজরাঠী টুপি পাওয়া যাচ্ছে ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে। সাধারণত ঈদেই আতরের চাহিদা থাকে সবচেয়ে বেশি। ঈদের দিন মন মাতানো ঘ্রান আর সুবাস ব্যবহার করতে আতরের বিকল্প নেই। তাই শুধু ঈদ নয় নিত্যদিনেও ব্যবহার করা জন্য আতর কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। ঈদকে সামনে রেখে সৌদি আরব, ফ্রান্স, দুবাই, পাকিস্তান জার্মানী এবং ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের আতর এসেছে এবারের ঈদ বাজারে। বিদেশি আতরের পাশাপাশি দেশি আতরের চাহিদাও রয়েছে বেশ।
ঈদের নামাজ পড়তে অনেকেই সঙ্গে করে নিয়ে যান জায়নামাজ। আর তাই ঈদকে সামনে রেখে জায়নামাজের বিক্রিও বৃদ্ধি পেয়েছে। এবারের ঈদে সুতি জায়নামাজের চাহিদা বেশি বলে জানা গেছে। এর পাশাপাশি ভেলভেট, সুতি, কার্পেটসহ বিভিন্ন কাপড়ের জায়নামাজ পাওয়া যাচ্ছে। দেশি এসব জায়নামাজ পাওয়া যাচ্ছে ১০০ থেকে ৭০০ টাকার মধ্যে। এছাড়া সৌদি আরব এবং চীন থেকে আমদানিকৃত জায়নামাজ পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ১২০০ টাকার মধ্যে। এসবের পাশাপাশি তসবিহও বেশ বিক্রি হচ্ছে বলে জানালেন অনেক দোকানি। এবারের ঈদ বাজারে বিভিন্ন দামি পাথরের তসবির চাহিদা বেশি। এর পাশাপাশি রয়েছে প্লাস্টিকের দানা ও সাধারণ পাথরের তসবিহ। এছাড়া চাইনা তসবিহ, ডিজিটাল তসবিহ এবং পাথরে খোদায় করা এসব তসবিহ পাওয়া যাচ্ছে ২০ টাকা থেকে ৩৫০ টাকার মধ্যে।
ঈদ বাজারের আরেক আকর্ষণ হলো পাঞ্জাবি। ছেলেদের শার্ট প্যান্ট না কিনলেও পাঞ্জাবি বাদ পড়েনা কারোও। রশিদ ভূইয়া সুপার মার্কেটের ঢালী গার্মেন্টেস এর মালিক রেফায়েত ঢালী বলেন, আমারা ক্রেতাদের চাহিদানুযায়ী পাঞ্জাবী সরবরাহ করি। আমাদের কাছে ইন্ডিয়ান সুতি ও কাতান কাপড়ের পাঞ্জাবিগুলো বেশি। এগুলো ৮০০ টাকা থেকে ১২০০ টাকারে মধ্যে পাওয়া যাচ্ছে।
ক্রেতা জনি সরকার ও নাজিম দর্জি বলেন, ঈদের দিনে জায়নামাজ, আতর, টুপি, সুরমা এগুলো অবিচ্ছেদ্য উপকরণ। জায়নামাজ তো বাসায় আছে এখন বাচ্চার জন্য টুপি কিনে নিয়ে যাচ্ছি। এক মাস সিয়াম সাধনা করে সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য প্রার্থনা করা হবে ঈদের জামাতে। নতুন পাঞ্জাবি,পাজামা, টুপি আর সুগন্ধি ব্যবহার করে পবিত্র ঈদের সালাত আদায় করে কুশল বিনিময় করবে ধর্মপ্রাণ মুসলমানেরা। তাই শেষ সময়ের কেনাকাটায় আতর টুপি কিনতে দোকানগুলোতে ভীড় জমাচ্ছেন।
H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা