শরীয়তপুর-চাঁদপুর নৌপথে যুক্ত হয়েছে ফেরি মহানন্দা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৪ | ৪:২০
Link Copied Successfully!

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের যাত্রী ও পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটে নতুন করে যুক্ত হয়েছে ফেরি মহানন্দা। ইতোমধ্যে ফেরিটি যাত্রী ও ট্রাক পারাপার শুরু করছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ।

রোববার (৭ এপ্রিল) দুপুরে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাট সূত্রে জানা যায়, শরীয়তপুরের নরসিংপুর-চাঁদপুর ফেরিঘাটে নিয়মিতভাবে ৬টি ফেরি চলাচল করত। এসব ফেরির সঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী গতকাল শনিবার রাতে ফেরি মহানন্দা নামে একটি বড় ফেরি ঘাটে যুক্ত হয়েছে। রোববার সকাল ৯টা থেকে ফেরি মহানন্দা যাত্রী ও পণ্যবাহী ট্রাক পারাপার শুরু করেছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টার্মিনাল ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন ও আলোকিত রাখাসহ নৌ দুর্ঘটনা এড়াতে চাঁদপুরের মেঘনা, ডাকাতিয়া নদীর মোহনায় ঘূর্ণাবর্ত চিহ্নিতকরণ করে ফেরি চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা মেনে নরসিংহপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত